Posts

Showing posts from May, 2022

বিলাসিতার কি শেষ আছে!!!!!

বিলাসিতার কি শেষ আছে!!!!!  সিংগাপুরের  সাত চল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার Adam Khoo একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।' আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তাহলো, 'বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না।যেমন, একটি 'গুচি' ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা-- এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।' আমি এ লেখা লিখছি, নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন  সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে। আমাদের অনেকের আছে। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে  মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা। এখন মনে হচ্ছে, এটা হচ্ছে  জীবনের ...