৭ দিনে ইংরেজি উচ্চারণ! (১ থেকে ৮ পর্যন্ত) - এস এম জাকির হুসাইন অনেকেই জানেন যে বাংলা ভাষায় ইংরেজি উচ্চারণবিদ্যা বা Phonetics এর ওপর তত্ত্বকথা বিবর্জিত এবং সম্পূর্ণ কৌশলগত বইটি আমি ই প্রথম রচনা করেছিলাম। আজও সেই বইয়ের কৌশল অবলম্বন করেই অনেক বড় বড় কোচিং সেন্টারেও প্রশিক্ষণ দেয়া হয়। তবে তার চেয়ে আরও সহজ কৌশল আবিষ্কার করেছিলাম তার ও কিছুকাল পরে। সেগুলি নিয়ে একটি সফটয়্যার তৈরি করেছিলাম, যা এক সময়ে প্রচুর বিক্রি হয়েছিল। সম্প্রতি তার চেয়েও আরও সহজ পদ্ধতি খুঁজে পেয়েছি, যার বদৌলতে মাত্র কয়েক দিনেই ইংরেজি উচ্চারণবিদ্যার মূল ধারাটিকে রপ্ত করে ফেলা যায়। প্রকৃতপক্ষে মাত্র দুই দিনেই মূল নিয়মগুলি শিখে নেয়া যায়, কিন্তু তাতে শিক্ষণ পাকাপোক্ত নাও হতে পারে। আমরা এখন সেই জাদুকরী কৌশলগুলি শিখব এবং দেখা যাবে যে মাত্র কয়েক দিন পরেই পাঠকের ইংরেজি উচ্চারণ শুনে তার ই বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তাহলে আসুন, আমরা আমাদের যাত্রা শুরু করি। ।।। আমরা শুরুতেই ইংরেজ ও বাংগালি জিহবার সা রে গা মা টা দেখে নেব। এ এক মজার জিনিস। নিজের চোখে না দেখলে অন্যের দড়ির গল্পকে সাপ মনে হয়। সারা জীবন শুধু এই কথাটাই শুনে এ...